News update
  • Minister pulled up over reply on cyber abuse against women     |     
  • DNCC to work with RAJUK, WASA to prevent flooding, lake erosion     |     
  • 'Lion fish' caught in fishing nets in Bay of Bengal     |     
  • PM backs Army modernisation, expects higher global standing     |     
  • Rare ‘Lynd Surgeonfish’ caught in fishing nets in Bay of Bengal     |     

চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-26, 4:39pm




দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিফা। ম্যাচ শুরু হবে ২৯ অক্টোবর।

চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে দুই দিন অনুশীলন করার সুযোগ পাবে ক্রিকেটাররা। এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণাও করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

উল্লেখ্য, ভারত সফরে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আরটিভি