News update
  • Bidisha Siddique Arrested in Fraud Case     |     
  • As wars spread, the global food system unravels     |     
  • Holy Eid-e-Miladunnabi Wednesday     |     
  • EU sees Bangladesh as partner of growing strategic importance: Miller     |     
  • Journalism’s main task is to question power: Swapon     |     

হতাশার সেশন কাটিয়ে লাঞ্চে টাইগাররা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-29, 12:35pm




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাট করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছে সফরকারীরা। এতে হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ৪২ বলে ২৩ রান করে স্টাবস এবং ৭১ বলে ৪৯ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যায় টনি ডে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।

এরপর ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন টনি ডে। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। আরটিভি