News update
  • Messi Bids Farewell to Argentina After 21-Year Career     |     
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     

সিলেট টেস্ট: ১১২ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-04-22, 6:23pm

t45345346-cf37bc25ba0a5fcf5953024f275eb0531745324606.jpg




আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা। শান্ত ও জাকেরের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এতে ১১২ রানের লিডে রয়েছে স্বাগকিতরা। চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ আগে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দিনের শুরুতে বৃষ্টিতে ভেসে গেছে প্রথম সেশন। তাই দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে আগের দিন ৪২ বলে ২৮ রান করা জয় ও ২৬ বলে ১৫ রান করা মুমিনুল হক।

দ্বিতীয় দিনে ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল তারা। তৃতীয় তিনের দলীয় ১৬ ও ব্যক্তিগত ৫ রান যোগ করতেই সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান। ৬৫ বলে ৩৩ রান করেন এই ডানহাতি ব্যাটার।

চারে ব্যাট করতে নেমে মুমিনুলকে সঙ্গ নিয়ে ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটিংয়ে ভর করে জিম্বাবুয়ের দেওয়া ৮২ রানের লক্ষ্য পেরিয়ে লিড নিতে শুরু করে স্বাগতিকরা।তবে ৩ রানের জন্য ফিফটি তুলতে পারেননি মুমিনুল। ৮৪ বলে ৪৭ রান করে ক্যাচআউট হয়েছেন তিনি। 

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অভিজ্ঞ মুশফিক রহিম। আগের ইনিংসে ৪ রান করা এই ডান হাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসেও করেছেন ৪ রান। এতে দলীয় ১৫৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে টেস্টে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক। তাকে সঙ্গ দিয়েছেন জাকের আলী অনিক। তৃতীয় সেশনের মাঝ পথে সিলেটের আকাশে মেঘ জমেছে। 

তাই পর্যান্ত আলো না থাকায় খেলা বন্ধ করে রাখেন আম্পায়াররা। কিছুক্ষণ আপেক্ষা করলেও অবস্থা উন্নতি না হওয়ায় তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

তৃতীয় দিন শেষে ৫৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৪ রান। নাজমুল হাসান শান্ত ৬০ রানে এবং জাকের আলী ২১ রানে অপরাজিত রয়েছেন। এতে ১১২ রানের লিডে রয়েছে টাইগাররা।আরটিভি