News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

রাতে মাঠে নামছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-05-17, 11:45am

retewtw5234-42fcb30811b8cf0824ec6761572dc9721747460754.jpg




দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে শতভাগ জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই নিজেদের অপরাজিত রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস।

যেখানে পাওয়ার প্লের দায়িত্ব নিজেই কাঁধে নেবেন লিটন। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম। আগের সিরিজগুলোতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই দেখা যাবে নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিং অর্ডারের চতুর্থ পজিশনে অটোচয়েজ তাওহীদ হৃদয়। নিজের দিনে ম্যাচে অসম্ভব অনেক কিছুই করার ক্ষমতা রয়েছে এই তরুণ ব্যাটার। পাঁচে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারি। এরপর ফিনিংশের রোলে থাকেন তরুণ জাকের আলী অনিক।

স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মাহেদী হাসান। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু দুই পেসার নিয়ে খেললে একাদশে দেখা যেতে পারে তানভীর ইসলামকে। 

আর পেস বিভাগে দলকে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ খেলেই আইপিএলের জন্য ভারতে উড়াল দেবেন তিনি। দ্বিতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের জায়গাটা অনেকটাই নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে কে থাকবে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ তা নিয়ে চিন্তা করতে হবে ম্যানেজমেন্টকে। তবে নাহিদই বেশি এগিয়ে রয়েছে। কারণ, পিএসএলে সাদা বলে অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।আরটিভি