News update
  • Trump says top tech firms have signed accord to 'self-police' AI dev     |     
  • France Student Protests Spread Nationwide, Over 400 Detained     |     
  • State Minister Amit urges global firms to join BD offshore bidding     |     
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     

একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-10-21, 2:20pm

56y5e4t6435345-652a129307307ed1942200915b3893391761034847.jpg

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: এএফপি



ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে হারানোর পর আজ বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। স্পিন নির্ভর কালো উইকেটের সুবিধা নিয়ে প্রথম উইকেটে দাপুটে জয় পায় বাংলাদেশ। তাই দ্বিতীয় ওয়ানডেতে বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদকে বসিয়ে এই ম্যাচে নামোনো হয়েছে বাাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।এর আগে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

টসে জেতার পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ জানান, প্রথম ওয়ানডের একাদশে একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ।

প্রথম ওয়ানডেতে তাসকিন ২ ওভার বোরিং করে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাই আজ স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশ একজন বাড়তি স্পিনারের ওপর ভরসা করছে। বাংলাদেশের একাদশে পেসার হিসেবে আছেন একজন, মুস্তাফিজুর রহমান।

প্রথম ওয়ানডেতে মিরপুরের কালো মাটির পিচে স্পিনারদের ঘূর্ণির জাদুতে পরাস্ত হতে হয়েছে ব্যাটরদের। যে কারণে আজকের ম্যাচের আগে দুই দলই স্কোয়াড শক্তিশালী করতে একজন করে নতুন স্পিনারকে যুক্ত করে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আর ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন দ্বিতীয় ওয়ানডের আগে দলে ডাক পান। আজ দুই দলের একাদশেও জায়গা পেয়েছেন দুজনই।  

বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।