News update
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করল বিসিবি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-15, 7:26pm

76574564-db0361103004307077f3d198f471e7c01768483561.jpg




ক্রিকেটারদের চলমান বয়কটের মুখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে মাঠে গড়ায়নি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরদিন বিসিবি তাকে বোর্ডের অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও পরিচালক পদে তার বহাল থাকায় অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেটাররা। তারা স্পষ্ট করে জানিয়ে দেন, নাজমুল পরিচালক পদ না ছাড়লে মাঠে নামবেন না।

বিকেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে তারা সন্ধ্যার ম্যাচে অংশ নেবেন। তবে সেই নিশ্চয়তা না পাওয়ায় দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে দেখা গেলেও খেলার কোনো প্রস্তুতি ছিল না। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয় এবং পিচ ঢেকে দেওয়া হয়।

ক্রিকেটারদের অনড় অবস্থান ও ধারাবাহিক বয়কটের প্রেক্ষাপটে বিসিবি শেষ পর্যন্ত নিজেদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সূচি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।