News update
  • Remittance reaches $2.34 billion in first 24 days of August     |     
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     
  • Dhaka ranks 48th in global air quality ranking     |     

বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, ক্রিকেটারদের কে কত বেতন পাচ্ছেন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-02-19, 5:45pm

eferqweqwe-1ec07fec3218d023f1052d23277c3eac1771501503.jpg

নতুন এ কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। ছবি: সংগৃহীত



জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা এবং বেতন প্রকাশ করে বিসিবি। সব মিলিয়ে পাঁচটি ক্যাটাগরি থাকলেও একটি ক্যাটাগরিতে কেউই জায়গা পাননি। মোট চার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন ২৮ জন।

কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত,  মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির বেতন ৮ লাখ টাকা।

৬ লাখের ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

‘সি’ ক্যাটাগরিতে আছেন সৌম্য সরকার, জাকের আলী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ। এই ক্যাটাগরির বেতন ধরা হয়েছে ৪ লাখ টাকা।

‘ডি’ ক্যাটাগরিতে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং নুরুল হাসান সোহান। এই ক্যাটাগরির বেতন ৩ লাখ টাকা।

চলতি জানুয়ারি থেকে এই বেতন কার্যকর হয়েছে, থাকবে ডিসেম্বর পর্যন্ত।