News update
  • Oil Prices Near $100 as Middle East Tensions Escalate     |     
  • Yamal eyes Ballon d'Or award     |     
  • 5 more Iranian oil tankers destroyed after missile attacks on US warship     |     
  • Tobacco use can undermine fertility, UN health agency warns     |     
  • Dengue Deaths Hit Record High as 9 Die in 24 Hours     |     

ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত : মূখ্য আলোচক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 1:28pm




ইউক্রেনের সাথে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে রাশিয়া প্রস্তুত। কিয়েভের সাথে আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান রোববার এ কথা বলেন।
বেলারুশ টিভির সাথে সাক্ষাতকারে ভ্লাদিমির মেডিনস্কি বলেন, আমাদের দিক থেকে আলোচনা অব্যাহত রাখতে আমরা প্রস্তুত।
রাশিয়া কখনও আলোচনা প্রত্যাখ্যান করেনি উল্লেখ করে তিনি বলেন, শান্তি আলোচনা অব্যাহত রাখার বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউক্রেনের ওপর।
রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। এরপর থেকে সরাসরি ও ভিডিও লিংকের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত ছিল। কিন্তু আলোচনায় কোন ফল পাওয়া যচ্ছিল না এবং এক পর্যায়ে তা থেমে যায়।
কিয়েভের মূখ্য আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রুশ হামলার প্রাথমিক পর্যায়ে নিয়মিত আলোচনা অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোন ফলাফল পাওয়া যায়নি। ফলে আলোচনা স্থগিত রয়েছে। তথ্য সূত্র বাসস।