News update
  • PM reviews projects to ease city’s traffic congestion     |     
  • Efforts underway to bring Hasina back for trial: Shama     |     
  • Bangladesh remittance hits record $35.56bn in FY26     |     
  • CCEA approves 3 key proposals on fertiliser, power     |     
  • Cybersecurity more important than “Sindhuk”: Swapan     |     

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে কুশাল মেন্ডিস

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 9:11pm




বুকে ব্যথা নিয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছেন সফরকারী শ্রীলংকান ক্রিকেট দলের ব্যাটার কুশাল মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলতে নেমে বুকে ব্যাথা অনুভব করেন তিনি।
অবস্থা পর্যবেক্ষনের জন্য রাজধানী এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা।
ম্যাচের ২৩তম ওভারে পেসার কাসুন রাজিথার একটি বল মুশফিকুর রহিম ছেড়ে দিলে সেটি তালুবন্দি করে মেন্ডিসের কাছে পাঠান সতীর্থ লংকান উইকেট রক্ষক নিরোশান ডিকবেলা। বলটি গ্রহনও করেন মেন্ডিস। এর পরপরই বুকের ব্যাথা অনুভব করায় মাঠ ছেড়ে চলে যান তিনি। তার বদলী হিসেবে মাঠে আসেন কামিন্দু মেন্ডিস। 
বিসিবির চিকিৎসক মঞ্জুর হেসেন চৌধুরী সাংবাদিকদের বলেন,‘ তিনি হয়তোবা পানি শুন্যতায় ভুগছিলেন। এ কারণেই অস্বস্তি বোধ করেছেন। গ্যাস্ট্রিকের কারণেও এমনটি হতে পারে।’
হসাপাতালে তার কত সময় থাকতে হবে কিংবা বর্তমান অবস্থায় ঢাকা টেস্টে তিনি অংশগ্রহন করবেন কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে দ্রুত গতিতে ৪৮ রান করেন তিনি। যার ফলে ম্যাচটি ড্রয়ের পথে নিয়ে যায় শ্রীলংকা। তথ্য সূত্র বাসস।