
রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈ দগাহ ময়দানে ঈ দুল আজহার প্রধান জামাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে সাটতায় অনুষ্ঠিত জামাতে পাশাপাশি নামাজ পড়েন তারা।
এই ঈ দ জামাতে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা দুই হাত তুলে মোনাজাত করেন।
ধর্মপ্রাণ মুসল্লিরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে জাতীয় ঈ দগাহে প্রবেশ করেন। প্রবেশের সময় আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হচ্ছে। পুরো ঈ দগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভির আওতায় রাখা হয়েছে।