News update
  • Women to Get Free Education Up to Honours Level: PM     |     
  • PM releases fish fry into Brahmaputra in Kishoreganj     |     
  • Miraz puts Bangladesh within sight of victory as Australia stutter     |     
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     

প্রণয় ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-07-29, 9:56pm




বর্তমানে ভিয়েতনামে কর্মরত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার নিযুক্ত হয়েছেন।

আজ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) এক বিবৃতিতে জানায়, ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা ভার্মা বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

ভার্মা এর আগে এমইএ-তে পূর্ব এশিয়া ডিভিশনের মহাপরিচালক (ডিজি) এবং ডিপার্টমেন্ট অব এটমিক এনার্জি ডিপার্টমেন্টে এক্সটারনাল রিলেশনশিপ-এর ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের নতুন হাইকমিশনার হতে চলেছেন।

যুক্তরাজ্যে বর্তমান ভারতীয় হাইকমিশনার গায়ত্রী ইসার কুমার ৩০ জুন চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

বর্তমানে এমইএ-তে অতিরিক্ত সচিব সন্দীপ আর্যকে ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিয়োগ করেছে। তিনি ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) এর ১৯৯৪ ব্যাচের কর্মকর্তা। তথ্য সূত্র বাসস।