News update
  • El Niño is surging. Months of extreme heat could follow     |     
  • Himalayan Floods Not Just a Water Event, But a Debris Event     |     
  • ICT chief prosecutor warns of attempts to sabotage tribunal      |     
  • Deputy speaker whips treasury for early circulation of bills     |     
  • Belgium records nearly 3,000 deaths due to summer heatwaves      |     

চট্টগ্রামে ডিজেলচালিত পরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-08-07, 8:40am




জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে চট্টগ্রাম নগরীতে সকাল থেকে ডিজেলচালিত বাস চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে মালিকদের বৈঠকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শনিবার (৬ আগস্ট) দুপুর ২টা থেকে চট্টগ্রাম নগরীতে সব ধরনের বাস চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টা ১ মিনিট থেকে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের পুনর্র্নিধারিত দাম কার্যকর হয়েছে। ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য লিটারপ্রতি ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা করা হয়েছে। এতদিন কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছিল। তথ্য সূত্র বাসস।