News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের সড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-09-13, 3:04pm




উচ্ছেদ অভিযানের শুরুতেই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন রাজধানীর গুলিস্তান এলাকায় ফুটপাত দখলকারী হকাররা।

ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তানে উচ্ছেদ অভিযানে নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযান শুরুর পরপরই গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হকাররা।

এ সময় তারা অভিযানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হকারদের বিষয়ে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদেরকে গায়ের জোরে তুলে দেওয়া হলে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হাসিম কবির বলেন, হকারদের হকারদের জায়গা দেওয়ার জন্য মেয়র সাহেব একটি মার্কেট করছেন বলে আমরা শুনেছি।

তিনি বলেন, আপনারটা হবে নগদ আর আমাদেরটা হবে বাকি। এটা আমরা কখনো মেনে নেব না। আপনাদের মার্কেট হতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর। এই লম্বা সময় হকাররা কোথায় যাবে, কী করবে?

আগে আমাদের হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তারপর আমরা জায়গা ছাড়ব। এর আগে আমরা কেউ জায়গা ছাড়ব না।

বিক্ষোভে অংশ নেওয়া হকাররা জানান, উচ্ছেদের আগে আমাদেরকে পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন না করে উচ্ছেদ করতে দেব না। ডিএসসিসির অভিযান বন্ধের জোর দাবি জানান তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।