News update
  • PM issues three directives to boost solar power, tackle energy crisis      |     
  • Worsening gas shortage threatens exports, disrupts daily life     |     
  • A 20-metre road, eight months underwater in Kushtia     |     
  • Dhaka’s air quality ‘moderate’, ranks 30th globally     |     
  • PM Issues Solar Plan to Tackle Energy Crisis     |     

কানাডায় মুসলিম পরিবারকে ট্রাক চাপায় হত্যার নিন্দা: ইসলামী আন্দোলন

খবর 2021-06-09, 1:07pm




কানাডায় একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় মুসলিম পরিবারের হত্যাকান্ড পরিকল্পিত ও ইসলাম-বিদ্বেষী ঘটনা বলে আখ্যায়িত করেছেন। তারা বলেন, মুসলিম ও ইসলামবিদ্বেষী মনোভাব থেকেই কানাডায় মুসলিম পরিবারটিকে হত্যা করা হয়েছে। উগ্র খৃষ্টবাদী সন্ত্রাসীরাই পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। নেতৃদ্বয় বলেন, বিশ্ব থেকে ইসলাম ও মুসলিম উম্মাহ ধ্বংস করতে উগ্র খ্রষ্ট সন্ত্রাসীরা উঠেপড়ে লেগেছে। অবিলম্বে কানাডায় মুসলিম পরিবারকে হত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। নেতৃদ্বয় বিশ্বমুসলিম নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে ইসলামবিদ্বেষী ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি