News update
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     

হাজিদের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নিলো সৌদি আরব

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-01-10, 12:59pm




করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর সৌদি আরব হাজিদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হজযাত্রীদের ওপর থেকে সব ধরনের বিধি-নিষেধ তুলে নিয়েছে দেশটি। এতে হাজিদের সংখ্যায় কোনো নির্ধারিত সীমাবদ্ধতা থাকবে না। এ ছাড়া হজ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট একটি বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছিল, সেটিও থাকবে না।

সোমবার সৌদি আরবে হজ মেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে, এসব তথ্য জানান দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী, তৌফিক আল-রাবিয়াহ।

মন্ত্রী বলেন, মহামারির আগে হাজির সংখ্যা যত ছিল সেটি আগের সংখ্যায় ফিরে যাবে। করোনাভাইরাস মহামারির সময়, নিজ দেশে বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। মানুষের সমাগম নিয়ন্ত্রণে রাখতে দেশটি হাজিদের সংখ্যা নির্ধারণ করে দেয়। অবশেষে তিন বছর পর সেসব বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে। তথ্য সূত্র সৌদ গ্যাজেট/ আরটিভি নিউজ।