News update
  • ICJ asks Myanmar: cease violations, prosecute perpetrators, take back-compensate Rohingya     |     
  • Dhaka Ranks 13th Among World's Most Polluted Cities on Friday     |     
  • Petrol Bomb Allegedly Hurled at State Minister's Home     |     
  • Trump, Xi and Putin Agree to Nuclear Risk Dialogue, Not Deal     |     
  • RMG Sector Loses Up to Tk 220cr Daily Amid Wage Unrest     |     

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা বুধবার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-01-24, 4:07pm




রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এদিন দুপুর ২টায় স্পিকারের সাথে বৈঠক করতে সংসদে যান প্রধান নির্বাচন কমিশনার।।

বৈঠক শেষে সিইসি বলেন, বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ফলে বুধবার সকাল ১১টায় কমিশন সভার আহ্বান করা হয়েছে। সেখানে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত হবে।

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, শূন্য হওয়া ছয়টি আসন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাধা হবে না। তথ্য সূত্র আরটিভি নিউজ ‌