News update
  • Sonali Bank lends Tk 7,000cr to Nat’l Bank for normal operations     |     
  • From disasters to Rohingya refugee camps, solar kits help keep lights on     |     
  • Disasters Cause $228 Billion in Annual Housing Losses     |     
  • UN Expert Warns Global Action to Protect Children Is Lagging     |     

গুলিস্তানে বিস্ফোরণ : ১৯ দিন পর আরও একজনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-26, 3:11pm

resize-350x230x0x0-image-217302-1679816657-1-d278728a81ec13579c62f2d52c7d6f181679821882.jpg




রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ১৯ দিন পর দগ্ধ মো. হাসান (৩২) মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে গুলিস্তান বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দগ্ধ মো. হাসান রোববার সকাল সাড়ে ৯টার দিকে মারা গেছেন। বিস্ফোরণে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ ছিল।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল গুলিস্তানের সিদ্দিকবাজারে ‘কুইন টাওয়ার’ নামে সাততলা একটি ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। ঘটনার পর উদ্ধারকাজ করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর বোম ডিসপোজার ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় প্রথমে রাজধানীর বংশাল থানায় অপমৃত্যুর মামলা করে পুলিশ। পরে অবহেলার অভিযোগে মামলা করা হয়। এ মামলায় ভবনের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। তথ্য সূত্র আরটিভি নিউজ।