News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

‘রোহিঙ্গা ক্যাম্পে কিছু বিচ্ছিন্নতাবাদী নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-07, 10:06pm

image-230638-1688738472-ebb1d039fdc776421941232b728e00811688745965.jpg




মিয়ানমার থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে নেতৃত্ব নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর নটরডেম কলেজে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে আরাকান আর্মি ও কুকি-চিনসহ প্রায় ৩০টি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সব সময় সংঘর্ষে লিপ্ত রয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী সেখান থেকেই এসেছে। এর ফলে হয়তো রোহিঙ্গা ক্যাম্পে তাদের দু’চারজন অনুপ্রবেশ করেছে। তাদের মধ্যে এখানে কে নেতৃত্ব দেবে, সেটা নিয়েই সংঘর্ষ হচ্ছে।

তিনি বলেন, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী জনগোষ্ঠী যারা রয়েছে, তারাই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঢুকছে এবং হত্যার ঘটনা ঘটাচ্ছে। এসব বিছিন্নতাবাদীরা যাতে সীমান্তে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা বর্ডার ফোর্সকে আরও শক্তিশালী করছি। আমরা দুটি হেলিকপ্টার কিনেছি, সারা বর্ডারে সেন্সর লাগাচ্ছি। যে সমস্যাই সামনে আসছে, সেটা সমাধান করছি।

আসাদুজ্জামান খান বলেন, আজকের ঘটনাটি (রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচ জন নিহত) আমাদের আরও বিস্তারিত জানতে হবে। তদন্ত প্রতিবেদন পেলে আমরা আরও বিস্তারিত জানতে পারব।

তিনি বলেন, রোহিঙ্গারা যত তাড়াতাড়ি মিয়ানমারে ফেরত যাবে ততই আমাদের জন্য মঙ্গল। রোহিঙ্গারা যদি বাংলাদেশে দীর্ঘস্থায়ী হয়, তাহলে এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি কেন্দ্রস্থলে পরিণত হতে পারে। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাত পাঠানোর জন্য আমরা বিশ্ব ফোরামকে আহ্বান জানাই। তথ্য সূত্র আরটিভি নিউজ।