News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথের উদ্বোধন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-20, 1:39pm




ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম-আখাউড়া সেকশনে নবনির্মিত ডাবল লাইন রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের আওতায় ৭২ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডাবল লাইন এ রেলপথটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাকসের আয়োজনে এবং রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নবনির্মিত ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচল উপলক্ষে লাকসাম রেলওয়ে জংশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখান থেকে উদ্বোধনী ট্রেনটি আখাউড়া জংশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে, আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। এখন তা দুই লেন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তনগর ট্রেনের যাতায়াত সময় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা কমবে। এ লাইনে এক সময় শুধু মিটারগেজ ট্রেন চলতে পারত। তবে দুই লেন চালু হওয়ার পর থেকে সেখানে মিটারগেজের পাশাপাশি ব্রডগেজ ট্রেনও চলতে পারবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।