News update
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     
  • Protecting Bangladesh’s coastal people From Tide-induced Loss, Damage      |     
  • Four Warehouses Linked to Salman Muqtadir’s In-Laws Sealed     |     
  • Dengue surge: N’ganj hospitals treat patients on floors, verandas     |     
  • Dhaka ranks 5th among world’s most polluted cities on Friday     |     

খিলগাঁওয়ে বিআরটিসি বাসে আগুন

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-12-06, 11:53am

resize-350x230x0x0-image-250712-1701836257-bd083a118b638a474b94a528b45942f01701842004.jpg




বিএনপি ও সমমনা দলগুলোর অবরোধ চলাকালে রাজধানীর খিলগাঁওয়ে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছেন।

বিআরটিসির ওই বাসটি অগ্রণী ব্যাংকের স্টাফদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ে বাসে আগুন লাগার খবর পাই। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার ভোর ৬টা থেকে দশম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।