News update
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বাধ্যতামূলক

খবর 2022-01-05, 3:19pm

Internet



ঢাকা, ৫ জানুয়ারি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রণীত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেড (বিটিসিএল) থেকে ডোমেইন গ্রহণ করে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করছেন।

এতে অধিকাংশ ক্ষেত্রে ভুল, অসত্য ও ভিত্তিহীন তথ্য ও সংবাদ প্রচার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ বা পরিচালনা করতে হলে অবশ্যই নীতিমালার আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে নিবন্ধন গ্রহণ করতে হবে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে। - তথ্যবিবরণী নম্বর : ৫৬