News update
  • Bangladesh sees 31 risky heat days, 25 for CC, this summer     |     
  • ECNEC Approves Three Metro Rail Projects Worth Tk2.5tn     |     
  • Rising violence triggers UNSC emergency meeting on Yemen     |     
  • Gaza remains recovery points to possible war crimes: Volker Turk     |     

হবিগঞ্জের ডিসি দেবী চন্দকে সরিয়ে জিলুফা সুলতানাকে নিয়োগ

গ্রীণওয়াচ ডেক্স খবর 2023-12-28, 8:18am

dc-3-20231227210806-31ebef9f69bca55d72eb2062244b63d11703729909.jpg




হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করা হয়েছে। নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোছা. জিলুফা সুলতানা।

বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেবী চন্দকে হবিগঞ্জের জেলা প্রশাসক পদ থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে ব্যবস্থা নিতে বলা হয় চিঠিতে। তথ্য সূত্র আরটিভি নিউজ।