News update
  • Dhaka's air quality ‘moderate’ during Eid holiday     |     
  • Thousands of tourists flock to Kuakata during Eid festival     |     
  • 45th anniversary Ziaur Rahman's death Saturday     |     
  • India’s Muslims denied public spaces for Eid prayers     |     
  • China steps up efforts to protect rare golden monkeys at world heritage site     |     

সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ দুই কেএনএফ সদস্য আটক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-04-08, 4:28pm

rururu-19269c3de5cd76f824b3d6dda1a167001712572101.jpg

বান্দরবানের রুমার বেথেল পাড়ায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অস্তানা। ছবি: সময় সংবাদ



বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের সহকারী ক্যাশিয়ারসহ কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ২ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭ টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে রুমার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

তাৎক্ষণিক ভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে, সোমবার সকালে কেএনএনফ এর আরও দুই সদস্য আটক হওয়ার কথা জানা গেছে। 

রোববারও (৭ এপ্রিল) বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র জব্দের কথাও জানান তিনি।

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বক্তব্যের পরপরই র‌্যাব জানায়, বান্দরবানে এক বিশেষ অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করেছে র‌্যাব। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। সময় সংবাদ