News update
  • Two parties join hands to create unrest in country: PM     |     
  • PM Urges People of All Faiths to Build Desired Bangladesh     |     
  • Bangladesh Moves to Tap Vast Potential of Blue Economy     |     
  • Five-Day Holiday Rush: Crowds Swamp Dhaka Bus Terminals     |     
  • Dhaka Ranks Seventh Among 126 Cities on Tuesday     |     

একাত্তরে পাকিস্তানি সামরিক জান্তার হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিল জেনোসাইড ওয়াচ

গ্রীণওয়াচ ডেস্কঃ খবর 2022-02-07, 12:05am




জেনোসাইড ওয়াচ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক জান্তার বাঙালি জনগোষ্ঠীর উপর সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া, লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন বাংলাদেশের স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির উপরে সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রদান করে। 

সংস্থা দুটি জাতিসংঘসহ আর্ন্তজাতিক সম্প্রদায়কে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি প্রদানের জন্য আহ্বান জানিয়েছে। 

গণহত্যাবিষয়ক সংস্থাসমূহের স্বীকৃতির ফলে ২৫ মার্চ-কে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির জন্য বাংলাদেশ জাতীয় সংসদ ২০১৭ সালের ১১ মার্চ তারিখে সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে আন্তর্জাতিক সমর্থন আদায় জোরদার হবে। সূত্রঃ বাসস।