News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

ঈদযাত্রা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-01, 3:04pm

ssdsd-b645f88f4b3633bde344a09a2ab32faf1717232676.jpg




আগামী ১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল রোববার (২ জুন) থেকে এ টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। গতবারের মতো এবারও ঈদের টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

রেলওয়ে সূত্রে জানা যায়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সাড়ে ৩৩ হাজার। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

আগামীকাল ২ জুন যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের আসনের টিকিট দুপুর ২টায় বিক্রি করা হবে।

কর্মপরিকল্পনায় উল্লেখ করা হয়, ঈদের আগে আন্তনগর ট্রেনের ১২ জুনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের টিকিট বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের টিকিট বিক্রি হবে ৬ জুন।

একইভাবে ১০ থেকে ১৪ জুন ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।এনটিভি