News update
  • Food Safety court fines Sylhet chips factory Tk1 lakh for faults     |     
  • Father, two sons get life term for killing boy (7) in Jamalpur     |     
  • TIB calls 1-day talk on enforced disappearance law a mockery     |     
  • Climate Alarm ‘Blaring’ as Disasters Intensify: UN     |     
  • ‘Top Criminal’ David Emon Held While Fleeing to India     |     

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-06-08, 7:00pm

sgsdetew-eba5195c5a9f66bcabbfc780744ec13b1717851649.jpg




জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।

শনিবার (৮ জুন) দুপুর থেকে সদর উপজেলার কাইলহাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িটিতে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না।

সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

তবে এ নিয়ে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। পুলিশ সুপার ঘটনাস্থলে এসে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তারা। আরটিভি