News update
  • A black poa fish sold for 50 thousand     |     
  • PM Calls for Emission Cuts, Boost Carbon Credits     |     
  • Bangladesh to Build Modern Four-Dimensional Force     |     
  • Govt bans PM's image on official banners, billboards     |     
  • PM asks PGR not to distance him from people on security ground     |     

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই দিনের কর্মসূচি ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-04, 3:29pm




চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই আগামী দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৪ আগস্ট) দুপুরে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোমবারের (৫ আগস্ট) কর্মসূচি–

সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন।

ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ।

বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ

সারা দেশে বিক্ষোভ ও গণ-অবস্থান

মঙ্গলবারের ৬ আগস্টের কর্মসূচি-

‘লংমার্চ টু ঢাকা’ শিরোনামে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।

দুপুর ২টায় শাহবাগে জমায়েত

আন্দোলনকারীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘সকল এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।’

ইন্টারনেট বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে; এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।