News update
  • ADB Approves $100m Loan for Affordable Housing in Bangladesh     |     
  • No Respite From Poisonous Air: Radical Cure Urgent     |     
  • Minimising The Energy Shocks In Bangladesh     |     
  • How Bad Loans, Capital Erosion Pressure Banks In BD     |     

অন্তর্বর্তীকালীন সরকারে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-06, 6:14am




প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।

এ সময় ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমাদের সিদ্ধান্ত, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করবো। যমুনা নিউজ।