News update
  • Political division undermining fight against ‘economic security emergency’     |     
  • Unilateral sanctions expand amid eroding multilateralism     |     
  • Padma Barrage work to open next Jan-Mar: Water Minister     |     
  • BSF's attempt to push-in 12 through Satkhira border foiled     |     
  • Govt Reviewing 101 MoUs, Agreements Signed With India     |     

সাবেক ৮ মন্ত্রী ও ৬ সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-29, 6:53pm




আওয়ামী লীগ সরকারের সময়ের আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি  নিশ্চিত করেছেন।

মাহমুদ হোসেন বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া মন্ত্রীরা হলেন—সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

এ ছাড়া সাবেক সংসদ সদস্যদের মধ্যে সলিম উদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজীম উদ্দিন, নুর ই আলম চৌধুরী ও জিয়াউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এনটিভি