News update
  • Master plans being prepared to ensure planned urbanisation: PM     |     
  • PM Orders Faster Work on Dhaka Inner Circular Road     |     
  • Dhaka ranks world's third most polluted city this morning     |     
  • Houthis Claim Missile, Drone Attack on Aramco Facility     |     
  • Four Earthquakes Rattle Bangladesh Within Four Hours     |     

সাবেক মুখ্য সচিব কামাল নাসের ও সাবেক সচিব মেজবাহ গ্রেফতার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-10-02, 10:47am




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী ও সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দীন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকালে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, এক্সিম ব্যাংক ও বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কো-অর্ডিনেটর আদনানকেও গ্রেফতারের কথা জানিয়েছে ডিএমপি।

তাদের বিরুদ্ধেও সুনির্দিষ্ট মামলা রয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়। সময় সংবাদ।