News update
  • Rising Prices of Essentials Put Low, Middle-Income Families Under Strain     |     
  • Mirza Fakhrul to Take Oath as Bangladesh President Today     |     
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     

জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আজ রাজনৈতিক নেতাদের সংলাপ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-04, 8:33am




চলমান ইস্যুসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঐক্যের বিষয়ে আলোচনা করতে আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন তিনি। এরপর আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন তিনি।

এ ছাড়া গতকাল মঙ্গলবার প্রথমে ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে বুধবার দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করবেন ড. মুহাম্মদ ইউনূস। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে, তিনি ন্যাশনাল ইউনিটির (জাতীয় ঐক্যের) ডাক দেবেন। সময় সংবাদ।