News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

সাড়ে পাঁচ শতাধিক আলেমকে তারেক রহমানের ঈদ উপহার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-30, 9:45am

56546546-3cd3f2a0fd9cc74e12e58f3ca08eb6c81743306351.jpg




দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এর আগে দেশের সাড়ে পাঁচ শতাধিক আলেমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরের ১০৬ জন আলেমসহ সারাদেশে ৫৫৯ জন আলেমের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদের শুভেচ্ছা দলীয় নেতাদের মাধ্যমে পৌঁছানো হয়েছে।