News update
  • Remittance Inflow Surges 45% to $3.17bn in January     |     
  • Militant Attacks Kill 33 in Balochistan; 92 Assailants Dead     |     
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     

ড. ইউনূসকে শেহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-03-31, 8:11pm

shehbaz-younus-29c612fd48ee76c794e0bebc02b09de61743430285.jpg




প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঈদ শুভেচ্ছা জানান।

এছাড়া, ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন শেহবাজ শরিফ।

ওই পোস্টে তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে দারুণ কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পোস্টে জানান, ড. ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

শেহবাজ শরিফ আরও বলেছেন, আগামী ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যমুনা।