News update
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     
  • Dhaka Urges Restraint in Pakistan-Afghan War     |     
  • Guterres Urges Action on Safe Migration Pact     |     
  • OpenAI Raises $110B in Amazon-Led Funding     |     
  • Puppet show enchants Children as Boi Mela comes alive on day 2      |     

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-05-27, 7:03pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1748351085.jpeg




যৌথবাহিনীর অভিযানে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই অভিযানে শরীফ ও আরাফাত নামে দুজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

সূত্র জানায়, আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন।

অভিযানের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।

কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, আমাদের এখানে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেখান থেকে আমাদের কোনো তথ্য সরবরাহ করেনি।

তিনি বলেন, আমরা পরবর্তীতে ঘটনারস্থলে উপস্থিত হলে তারা যে বিল্ডিংয়ে থাকতেন (কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা) সেখানে থাকা ছাত্ররা জানান, সেনাবাহিনীর ৫টি গাড়ি এসে দুজন লোককে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে একজনের দাঁড়ি আছে, আরেকজনের নেই। তারা দেড় মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছে। এনটিভি।