News update
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     
  • Energy Security Lies in in Solar Power     |     
  • Breaking The Iron Grips of Oligarchy in Bangladesh     |     
  • PM Unveils 12-Point Plan for Clean, Green Dhaka     |     

জুলাই গণঅভ্যুত্থান : এক বছর পরেও মর্গে ৬ মরদেহ, পাঠানো হচ্ছে আঞ্জুমান মুফিদুলে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-08-07, 2:18pm

dmc_morg-d5acb8f781f2e6edce874fd85347c65b1754554724.jpg




জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরেও এখনও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ছয়টি মরদেহ পড়ে আছে। তাদের পরিচয় শনাক্ত হয়নি। দীর্ঘ সময়েও তাদের খোঁজে কেউ আসেননি। বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের কাছে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে।

মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা রয়েছে, যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।

এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত ছয়টি বেওয়ারিশ মরদেহের তথ্য সামনে আনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ–অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেল।

সেল থেকে জানানো হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারীর মরদেহ রয়েছে। এদের মধ্যে একজনের নাম এনামুল যার বয়স ২৫ বছর।

পরে বিশেষ সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়, মরদেহগুলোর ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত মৃত্যু’। তবে এনামুলের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’।