News update
  • Toyota Tsusho briefs PM on plan to manufacture vehicles in Bangladesh     |     
  • Security, sacrifice or opportunity: Climate action visions differ      |     
  • Four New Subjects to Join Curriculum From 2027     |     
  • Strong children mean a stronger Bangladesh: PM     |     

ইউক্রেন থেকে ৫৩ লক্ষ ৭০ হাজারের উপর লোক পালিয়ে গেছেন: জাতিসংঘ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-04-30, 12:21pm




শরণার্থী সংক্রান্ত জাতিসংঘের হাই কমিশনারের দপ্তর জানিয়েছে যে, রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে বুধবার পর্যন্ত ৫৩ লক্ষ ৭০ হাজারেরও বেশি লোক ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছেন।


মোটামুটি ২৯ লক্ষ ৬০ হাজার জনের মত পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন, এর পর রোমানিয়ায় চলে গেছেন ৮ লক্ষের মত লোক, প্রায় ৫ লক্ষের মত লোক পালিয়ে গেছেন হাঙ্গেরিতে এবং ৪ লক্ষ ৩০ হাজারের মত লোক চলে গেছেন মলদোভাতে।


জাতিসংঘের শরণার্থী এজেন্সি এও জানাচ্ছে, প্রায় ৬ লক্ষ ৪০ হাজারের মত লোক রাশিয়ায় চলে গেছেন। তথ্য সূত্র: এনএইচকে ওয়াল্ড বাংলা।