News update
  • Dhaka's air quality was moderate on Sunday morning     |     
  • Iran strikes to halt after parameters reach for deal to end war: Trump     |     
  • Crocodile feeding on goat caught on camera in Sundarbans     |     
  • Primary assistant teachers to join on Oct 1, schedule revised      |     
  • U.S. Special Envoy Sergio Gor Concludes BD visit: Resolve for stronger ties     |     

ইংলিশ প্রিমিয়ার লিগ: বড় জয়ে ফের শীর্ষে ম্যান সিটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-01, 4:13pm




বড় জয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো ম্যানচেষ্টার সিটি। 
গতরাতে ৩৪তম রাউন্ডের ম্যাচে ম্যান সিটি ৪-০ গোলে হারায় লিডস ইউনাইটেডকে। 
ম্যান সিটির পক্ষে রড্রি (১৩ মিনিট), নাথান আকে (৫৪ মিনিট), গাব্রিয়েল জেসুস (৫৪ মিনিট) ও ফার্নান্দিনহো (৯৩ মিনিট)। ম্যাচের বেশিরভাগ সময়ই বল দখলে রেখেছিলো ম্যান সিটি। ৫৯ শতাংশ বল দখলে ছিলো তাদের। 
এই ৩৪ ম্যাচে ২৬ জয়, ৩ হার ও ৫ ড্রতে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ৩৪ ম্যাচে ২৫ জয়, ২ হার ও ৭ ড্রতে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে লিভারপুল। শিরোপা জয়ের পথে টিকে আছে ম্যান সিটি ও লিভারপুল। 
৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চেলসি।  তথ্য সূত্র বাসস।