News update
  • Clean your plate – to reduce food loss and waste     |     
  • Global life expectancy ups to near pre-pandemic levels: WHO     |     
  • 9 containers of toxic wastes shifted from Ctg Port for disposal     |     
  • 8 More Die With Measles Symptoms in Bangladesh     |     
  • Hasina wasn't brought to India by its Air Force or Army: Dinesh Trivedi     |     

সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-02, 4:26pm




পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ সোমবার (২ এপ্রিল) ঢাকা সেনানিবাসের আশে-পাশের দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর  পক্ষে লজিষ্টিক্স এরিয়ার দিক নির্দেশনায় এবং ঢাকা ষ্টেশন সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় ও ক্যান্টনমেন্ট বোর্ড, ঢাকার সহযোগিতায় ঢাকা সেনানিবাসস্থ মানিকদী আদর্শ বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে প্রত্যেককে পোলাও চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে স্টেশন কমান্ডার, ষ্টেশন সদর দপ্তর, ঢাকা সেনানিবাস উপস্থিত দুস্থ ও দরিদ্র পরিবার গুলোর মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ করেন। 


উক্ত অনুষ্ঠানে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তথ্য সূত্র: আইএসপিআর।