News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

পিআরসহ নানা দাবিতে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল: মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-16, 1:53pm

dfgsdfsdfewrew-0f3a29a0e19f409bb24ef43d089c48431760601203.jpg




পিআরসহ নানা দাবি তুলে দেশে অস্থিরতার পাঁয়তারা করছে একটি মহল এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপস নেই। ফেব্রুয়ারিতে জনগণ ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত নেবে। দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না।

এসময় তিনি আরও বলেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর নতুন করে দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, সংস্কার করা হবে পুরানো জঞ্জালের।

এ পরিস্থিতিতে নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দাবি-দাওয়া থাকলে তার সমাধান হবে নির্বাচিত সংসদের মাধ্যমে।

দেশের মানুষের সাথে বিএনপও আর হানাহানির রাজনীতি দেখতে চায় না এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপস নয়, ভোট হবে, যেখানে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।

দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করছেন মহাসচিব। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে চোষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুলমাঠে সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব।