News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

বিমানসেনা ও পরিবারবর্গের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-05, 4:40pm




বিমান বাহিনীতে কর্মরত বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান মঙ্গলবার (৩ মে) বিমান বাহিনী প্রধান এর সরকারি বাসভবন (এয়ার হাউস) এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি ও বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহ্মিদা হান্নান। তাঁরা উপস্থিত বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এর পর বিমানসেনা ও তাদের পরিবারবর্গের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। উক্ত মধ্যাহ্ন ভোজে বিমান বাহিনী প্রধান ও কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী অংশগ্রহণ করেন।

 

এর আগে ফ্যালকন হল, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমানবাহিনী প্রধান ও বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী উপস্থিত কর্মকর্তা ও তাদের পরিবারবর্গের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। তথ্য সূত্র: আইএসপিআর।