News update
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     
  • Dhaka Ranks 7th Among World’s Most Polluted Cities on Thursday      |     
  • Document: Two Bangladeshis Executed After Detention in 2023     |     
  • Global Warming May Exceed 1.5°C, but Recovery Is Possible     |     

কুমিল্লায় মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 12:45pm




জেলার বুড়িচং উপজেলার  রাজাপুর রেলস্টেশন এলাকায় আজ  ভোর ৪টার দিকে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুমিল্লা রেলওয়ে কর্মকর্তা মো. লিয়াকত আলী মজুমদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছে। 
তিনি আরো বলেন, এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণানিশিতা এক্সপ্রেস আটকা পড়েছে। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতি মধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে । তথ্য সূত্র বাসস।