News update
  • GK irrigation pump station being redesigned as Ganges water levels fall     |     
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     

যুক্তরাষ্ট্রের ২৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকায়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-09, 3:57pm




ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের যুক্তরাষ্ট্রের ২৫ সদস্যের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ ও সম্ভাবনা যাচাইয়ে বাংলাদেশ সফর করছেন।
শেভরনের (ব্যবসা বিভাগের) ভাইস-প্রেসিডেন্ট জে আর প্রিয়রের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সাথে বৈঠকে বসবেন।
এই প্রতিনিধি দলে ডিজিটাল, শক্তি, অর্থ, সেবা, ইন্স্যুরেন্স ও কৃষির মতো বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ব্যসায়ী নেতৃবৃন্দ রয়েছেন। তারা ১১ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার বাংলাদেশ ও যুক্তরার্ষ্টের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উচ্চ-পর্যায়ের সুযোগের ব্যাপারে প্রতিনিধি দলটিকে ব্রিফ করেন।
প্রিয়র বলেন, পুরনো বন্ধুত্বকে পুনরুজ্জীবিত করা এবং নতুন অংশীদারিত্বের জন্য সুযোগ সন্ধান করাই বাংলাদেশে এই কাউন্সিলের প্রথম বাণিজ্য মিশন।
তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
তিনি আরো বলেন, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে চায়। তথ্য সূত্র বাসস।