News update
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     
  • Iran War: Nuke watchdog urges restraint amid ongoing strikes     |     
  • 80pc tube wells in Chhatak run dry; water crisis acute     |     
  • Advance Eid train ticket sale begins     |     

গুলিবিদ্ধ ওসমান হাদিকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-12-12, 7:30pm

ertwerwerwer-ad290b450ec09460095f576e3de210d81765546251.jpg




ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ ওমসান হাদি বর্তমানে চিকিৎসাধীন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে আঘাতের কারণে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা ছিল, পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় ওসমান হাদির পেছনে রিকশায় থাকা মো. রাফি ঘটনাস্থলের বর্ণনা দিয়েছেন।

অপরদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।