News update
  • Journalist Toufique Imrose Khalidi Dies at 59     |     
  • Former MP Major (retd) Akhteruzzaman Arrested in Dhaka     |     
  • Seoul Ready to Expand Defence Cooperation With Dhaka     |     
  • 7 killed as bus collides with auto-rickshaw in Mymensingh     |     
  • Heatwaves Cost Bangladesh Nearly Tk 77,000 Crore a Year     |     

৩৬তম ডাচ লিগের শিরোপা জিতলো টেন হাগের আয়াক্স

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-12, 2:42pm




আমস্টারডাম এরিনাতে হিরেনভিনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মত ডাচ লিগের শিরোপা জয় করেছে আয়াক্স।
এর মাধ্যমে বিদায়ী কোচ এরিন টেন হাগের পাঁচ বছরের মেয়াদে ৩৬তম লিগ শিরোপা ঘরে তুললো আয়াক্স। পাঁচ বছরের মধ্যে টেন হাগের এটি তৃতীয় লিগ শিরোপা। মৌসুমের শেষে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। 
দ্বিতীয় স্থানে থাকা পিএসভি আইন্দোভেনের চেয়ে  চার পয়েন্ট এগিয়ে লিগ শিরোপা নিশ্চিত করলো আয়াক্স। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। 
গত সপ্তাগে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের দুই গোলে ফেয়েনুর্ডের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানোর পাশাপাশি শিরোপা জয়ের দৌঁড় থেকে ছিটকে পড়ে পিএসভি।  তথ্য সূত্র বাসস।