News update
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     
  • Bangladesh Crosses 300 LEED-Certified Green Factories     |     
  • COP31 delivers deals for host Turkey as climate diplomacy stalls     |     
  • UNGA President Urges Four Steps for Rohingya Justice     |     

পর্যটকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দিচ্ছে মিয়ানমারের জান্তা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-13, 7:40am




মিয়ানমারের জান্তা দুই বছরেরও বেশি সময় বন্ধ রাখার পর পুনরায় পর্যটকদের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিচ্ছে।
মিয়ানমার করোনাভাইরাস মহামারীর শুরুতে সংক্রমণ রোধ করার লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দিয়েছিল। খবর এএফপি’র।
সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চি’র বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশটি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, "পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পর্যটন ই-ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়া হবে এবং ১৫ মে ২০২২ থেকে আবেদন গ্রহণ করা হবে।"  
অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো সতর্ক করেছে যে, পর্যটকরা মিয়ানমার ভ্রমন করলে তাদের পরিশোধ করা ডলার খনি, ব্যাংক, পেট্রোলিয়াম, কৃষি এবং পর্যটন সহ অর্থনীতির অনেক খাত থেকে সেনাবাহিনীর কোষাগারে জমা হবে।"
অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মিয়ানমার বলেছে, "বিদেশী পর্যটকরা যদি মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের মালিকানাধীন হোটেল ও পরিবহন এড়িয়ে চলে, তবুও তারা ভিসা ফি, বীমা ও ট্যাক্সের মাধ্যমে জান্তাকে অর্থায়ন করবে।" তথ্য সূত্র বাসস।