News update
  • Court ruling blocks Aslam Chowdhury’s MP oath     |     
  • Prioritise natural resources regeneration in budget to make dev holistic     |     
  • Finance Bill passed, tax-free threshold set at Tk 4 lakh     |     
  • PM calls FY27 budget 'life-friendly', promises relief     |     
  • Govt Backs Off Package VAT After Business Outcry     |     

প্রথম টেস্টের আগে সাকিবে উজ্জ্বীবিত বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-14, 11:36pm




আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট খেলার জন্য সাকিব আল হাসান শতভাগ ফিট বলে মনে করছেন  বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল হক।
করোনা  নেগেটিভ হবার পর গতকাল রাতে দলে যোগ দেন সাকিব। আজ দলের অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন এবং এ থেকেই  বুঝা যায় প্রথম টেস্ট খেলার জন্য মরিয়া তিনি।
আজ মোমিনুল বলেন, ‘সে শতভাগ ফিট। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি, সে টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট।’
মুলত গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর  প্রথমবারের মত ব্যাটিং করলেন সাকিব। কিন্তু নেটে পেস ও স্পিনারদের খেলার সময় জড়তা ছিলো না তার ব্যাটিংয়ে। এমনকি আক্রমানত্মকভাবে ব্যাট করেছেন তিনি। যা প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে খুশি করার জন্য যথেষ্ট ছিলো। সাকিবকে বাহ্বা দিতেও দেখা গেছে ডোমিঙ্গোকে।
মোমিনুল বলেন, ‘আমি যা দেখেছি, সত্যিই সে ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয়, সে খেলবে।’
তিনি আরও বলেন, ‘সাকিবের জন্য ভালো দিক হলো, মানসিকভাবে সে খুবই শক্তিশালী। সে চাইলে বাঁধা পেরিয়েও খেলতে পারেন।’
যদি কাল সাকিব খেলেন, তবে এ বছর এটি হবে  প্রথম টেস্ট। গত বছর পাকিস্তানের বিপক্ষে খেলার পর, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। আর পারিবারিক সমস্যার কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেননি তিনি।
মোমিনুল বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য প্রস্তুতি নিয়েছিলেন সাকিব। কিন্তু পারিবারিক সমস্যার কারনে সিরিজে খেলতে পারেননি তিনি। করোনার কারনে এই সিরিজেও তার না খেলার সম্ভাবনা জেগেছিলো। কিন্তু সে এখন সুস্থ হয়ে উঠেছে এবং আমার মনে হয়, সে খেলতে মরিয়া।’ তথ্য সূত্র: বাসস।