News update
  • Rooppur NPP: Rosatom installs automated control system at Unit-1     |     
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ইশরাক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-21, 11:18am

img_20260221_111556-e2b68752e975f89d9767a0b9c83d8cf11771651127.jpg

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি সংগৃহীত



মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্রক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক এড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরের আলো ফোটার আগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। 

ইশরাক হোসেন বলেন, অতীতের বিভেদ ভুলে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমেই মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য সফল করা সম্ভব। 

জামায়াতে ইসলামীর অবস্থান ও ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “যে কারণেই হোক দেশে এবং দেশের বাইরে গিয়ে তারা তাদের অবস্থান নিয়ে ক্ষমা চেয়েছে। যদিও তাদের ক্ষমা চাওয়ার ভাষাটা অনেকের পছন্দ নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এখনো এই বিভেদকে আঁকড়ে ধরে থাকব? আমরা কি জাতিকে আবারও বিভক্ত করে ধ্বংসের দিকে নিয়ে যাবো, ঠিক যেভাবে আওয়ামী লীগ নিয়ে গিয়েছিল?” বিভাজনের রাজনীতি দেশের জন্য কখনোই কল্যাণ বয়ে আনে না এবং অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি।

ইশরাক হোসেন জাতীয় সংকট নিরসনে সব পক্ষকে এক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো ঐক্যবদ্ধ হয়ে দেশের বর্তমান সংকটগুলো মোকাবিলা করা। বিভেদ নয়, বরং ঐক্যই ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের আসল উদ্দেশ্য। 

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে শহীদ দিবস পালিত হওয়া একটি ইতিবাচক দিক। নতুন সরকার দেশে এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিভাজনগুলো মিটে যাবে।