News update
  • US-Iran Tensions Raise Energy Risks for Bangladesh     |     
  • UN Chief Urges Action to Halt Mideast Escalation     |     
  • Top Iranian Commanders Killed as Tensions Escalate     |     
  • Multiple Arab states that host US assets targeted in Iran retaliation     |     
  • Dhaka’s air quality 3rd worst in the world Sunday morning     |     

মধ্যপ্রাচ্যে সংঘাত: সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা বাংলাদেশের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-03-01, 7:44pm

erfewrewrwegg-df6178388a3418d41cf0c0924fd4e2cd1772372681.jpg

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ফাইল ছবি



মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনের আহ্বানের পাশাপাশি কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের তথ্য তুলে ধরে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই উদ্বেগ ও নিন্দা জা‌নানো হয়।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশ‌টি‌তে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলা‌দেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধর‌নের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ বিপন্ন করবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনেতিক আলোচনার আহ্বান জানায় বাংলাদেশ।

বিজ্ঞ‌প্তি‌তে বাংলাদেশের পক্ষ থেকে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়।

বাংলাদেশ আশা করে যে, দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগ‌গিরই পুনরুদ্ধার হ‌বে।