News update
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

সকালে খালি পেটে পানিতে ভেজানো চিয়া সিড খাওয়া কি উপকারী?

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2026-06-18, 1:35am

rrtwrtw-75d56adec085b8c199432e6b44d098451781724917.jpg




বর্তমান সময়ে খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে প্রতিদিনই মানুষের সচেতনতা বাড়ছে। এ কারণে নিয়মিত ডায়েট লিস্টে অনেকেই এখন প্রাধান্য দিচ্ছেন চিয়া সিডকে। প্রতিদিনের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় খাবারটি।

পুষ্টিবিদরা বলছেন, চিয়ার পুষ্টিগুণ পেতে অনেকেই সকালের নাশতায়, দুপুরে খাবার শেষে কিংবা দইয়ের সঙ্গে অথবা রাতে শেষপাতে মিষ্টিমুখ করতে পুডিংয়ের মধ্যে চিয়া সিড খান। অনেকে আবার এক গ্লাস পানিতে চিয়া সিড ভিজিয়ে খালি পেটেও খেতে পছন্দ করেন

আপনি কি জানেন, খালি পেটে চিয়া সিড খাওয়া স্বাস্থ্যকর কি না? বিশেষজ্ঞরা বলছেন, পানিতে ভেজানো চিয়া সিড খাওয়া সুস্বাস্থ্য নিশ্চিতে দারুণ উপকারী। তবে খালি পেটে এটি খাওয়ার অভ্যাস অনেক লাভজনক।

আসুন এক নজরে দেখে নিই, চিয়া সিডের কিছু উপকারিতা সম্পর্ক-

চিয়া সিড খাওয়ার উপকারিতা

এতে আছে ওমেগা-৩, যা হৃদ্‌রোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

শরীরের শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়।

প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় চিয়া সিড রোগ প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করে।

মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সহায়তা করে।

ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।

এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী।

কোলন পরিষ্কার রাখে। ফলে কোলন ক্যানসারের ঝুঁকি কমে।

এটি শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দিতে সাহায্য করে।

পেটের প্রদাহজনিত বা গ্যাসের সমস্যা দূর করে।

ভালো ঘুম হতে সাহায্য করে।

ক্যানসার রোধ করে।

হজমে সহায়তা করে।

হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে

অ্যাটেনশন ডেফিসিট হাইপার-অ্যাকটিভিটি ডিজঅর্ডার দূর করে।

 ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

সতর্কতা

পেট ফাঁপা: চিয়া সিডে উচ্চমাত্রার ফাইবার থাকায় বেশি খেলে পেটে অস্বস্তি বা ফাঁপাভাব হতে পারে।

অ্যালার্জি: কিছু মানুষের জন্য চিয়া সিড অ্যালার্জির কারণ হতে পারে তাই নতুন করে খাওয়ার আগে সতর্ক থাকা উচিত।

পানির অভাব: চিয়া সিড শরীরে পানি শোষণ করে ফাইবারের কার্যকারিতা বাড়ায়, তাই যথেষ্ট পানি খাওয়া জরুরি। না হলে ডিহাইড্রেশন হতে পারে।