News update
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     
  • Jamaat Pledges Backing for ‘Reasonable’ Govt Moves     |     
  • IRGC Chief, Iran Defence Minister Killed in Strikes     |     
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     

খালি পেটে ৫ খাবার গ্যাস্ট্রিক বাড়ায়

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-07-29, 7:40pm

retretertw435-f61d6ceb8d0cf2b983c4fba1dbbda4521753796455.jpg




গ্যাসের সমস্যার কারণে পেট অনেক সময় ফুলে থাকে। এর মানে হলো অন্ত্র ও পেটে গ্যাস জমা হয়েছে। বাইরে থেকে বিভিন্ন রকমের ভাজাপোড়া খাবার খাওয়া, মদ্যপান করা ও ধূমপানের কারণেও এ সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া সকালে খালি পেটে বিশেষ কিছু খাবার খেলে আপনার ওপর ভর করবে গ্যাস্ট্রিক।

দেখে নিই কী কী খাবার সকালে খাওয়া থেকে বিরত থাকতে হবে

১. মশলাদার খাবার: অতিরিক্ত মশলা খালি পেটে গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়।

২. সাইট্রাস ফল: যেমন লেবু, কমলালেবু—এগুলোর মধ্যে অ্যাসিড থাকে, যা খালি পেটে গ্যাস্ট্রিক বাড়াতে পারে।

৩. কফি: খালি পেটে কফি খেলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। 

৪. টমেটো: টমেটোতে থাকা অ্যাসিড খালি পেটে খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডের বৃদ্ধি ঘটায়।

৫. শর্করাযুক্ত খাবার: যেমন পেস্ট্রি বা কেক খেলে হজমের সমস্যা হতে পারে এবং গ্যাস্ট্রিক অ্যাসিড বাড়াতে পারে।

এই ধরনের খাবার এড়িয়ে চললে খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা কিছুটা কমতে পারে।